সর্বশেষ সংবাদ

ব্যথায় কাতর কণ্ঠশিল্পী আসিফ আকবর

ছোট বেলায় নাকি ছাদ থেকে পড়ে গিয়ে ব্যথা পেয়েছিলেন কণ্ঠশিল্পী আসিফ আকবর। এত বছর এসে সেই কথা ফেসবুকে শেয়ার করলেন ভক্তদের সঙ্গে। 

 ব্যথায় কাতর কণ্ঠশিল্পী আসিফ আকবর
বর্তমানে তিনি ব্যথামুক্ত থাকতে নিয়মিত ফিজিও থেরাপি নিচ্ছেন। তিনি ফেসবুকে থেরাপি দেওয়া অবস্থায় দুটি ছবিসহ একটি লেখা পোস্ট করেন। সেই লেখা নিয়েই প্রিয়.কমের পাঠকের জন্য দেওয়া হলো। ‌‌‍“সেই কবে ৮১ সালে ছাদ থেকে পড়ে গিয়েছিলাম ঘুড়ি ওড়াতে গিয়ে। ডঃ ফারুক বলেছিলেন-বয়স ত্রিশ পেরুলেই শুরু হবে শারীরিক যন্ত্রণা। ঘাড়ের তিনটা হাড় আঁকাবাঁকা,বাম বাহু থেকে পুরো হাত এক্স–রে রিপোর্টে আলগা দেখায়, বাম হাতের আঙ্গুল আগেই ভাঙা। বাম পাশেও ঘুমোতে পারিনা, ডান পাশে ঘুমালে বাম হাত উল্টে যায়। সোজা হয়ে পড়ে থাকতে হয় জিন্দালাশের মত। 

এমনকি লেখার মত ক্ষমতাও থাকেনা। চয়ন বাংলাদেশের স্বনামধন্য ফিজিও থেরাপিষ্ট, সে আমার কাছে ম্যাজিশিয়ান। সেলিব্রিটি ক্রিকেট খেলার সময় পরিচয়, সে আগে থেকেই আমাকে ভালবাসে। সব সময় ব্যাথা উপেক্ষা করা যায় না, সহ্য করে যেতে হয়, তাইই করছি, তবে চয়নের হাতের ম্যাজিকে আশা জেগে ওঠে। কোন মতে দশটা দিন মাসে সুস্থ্য থাকলেই আমি আমার কাজগুলো করতে পারি। 

তবে ব্যাথা থাক বা না থাক অনুরোধের আসরগুলোতে উপস্থিতি চলছে, চলবে, নইলে আবার শিল্পী বিনয় প্রশ্নবিদ্ধ হবে। ব্যাথায় যন্ত্রণাকাতর হলে মনে হয় খরস্রোতা নদীটি এখন মৃত প্রায়। ফেসবুকে নাই কেন, নতুন গান বের হয়না কেন, দাওয়াতে যেতে পারিনা কেন!!! এ রকম নানান কেন’র উত্তর আমার প্রায় অসাড় শরীর তখন দিতে পারেনা। তবু মহান আল্লাহ চয়নকে পাঠিয়েছেন আমার জন্য, তাইতো রাজীবের ভাষায়- ‘একলা আমার দল’টা টিকে আছে কোন ভাবে। সব দিক থেকে ব্যাথা যতই বাড়ুক,শরীরের ব্যাথা প্রশমনের জন্য চয়ন তো আছেই। চয়নের জন্য শুধুই ভালবাসা।”

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.