সর্বশেষ সংবাদ

পরীমনির আবেদনময়ী সেলফি

এ সময়ের আলোচিত অভিনেত্রী পরীমনি। কারণে অকারণে আলোচনায় আসা এই অভিনেত্রী এখন বেশ উত্তেজনাতেই আছেন বলা যায়। থাকারই কথা। আর মাত্র দুইদিন পরেই মুক্তি পাবে তাঁর অভিনীত ছবি 'মন জানে না মনের ঠিকানা' ইতোমধ্যে ছবিটির প্রচারে বেশ ঢাকঢোল পেটানো হচ্ছে। 

পরীমনির আবেদনময়ী সেলফি

ফিল্ম পাড়া কাকরাইলেও বড় বড় ব্যানার লাগানো হয়েছে। নামী পরিচালক মুশফিকুর রহমান গুলজার পরিচালিত ছবিটি নিয়ে বেশ আশাবাদি তিনি। খোশমেজাজে থাকা এই অভিনেত্রী মঙ্গলবার সন্ধ্যায় একটি সেলফি নিজের ফেসবুক টাইমলাইনে প্রকাশ করেছেন। ছবিটিতে পরীমনিকে বেশ আবেদনময়ী লাগছে। তাই ভক্তরাও তাঁদের মনের কথাগুলো মন্তব্য বাক্সে ঢালতে দেরি করছেন না।

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত 'মন জানে না মনের ঠিকানা' ছবিটিতে অভিনয় করছেন- নায়ক রাজ রাজ্জাক, মৌসুমী, ফেরদৌস, পরীমনি, শিরিন শিলা, সাজ্জাদ, প্রণয়, আফজাল শরীফ ও শহিদুল আলম সাচ্চু।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.