সর্বশেষ সংবাদ

ডাইনি আনুশকা এবার সত্যিই ডাইনির ভূমিকায়

এইমুহূর্তে খবরের শিরোনামে রয়েছেন আনুশকা শর্মা। তবে তাঁর কোনও সাম্প্রতিক ছবির জন্যে নয়। নেহাতই তাঁর ব্যক্তিগত জীবনই এখন দর্শকের আলোচনার বিষয়। 

ডাইনি আনুশকা এবার সত্যিই ডাইনির ভূমিকায়

কিন্তু নিজের কেরিয়ারকে সবসময় গুরুত্ব দিতে ভালবাসা অনুষ্কা জানিয়েছেন, আগামী ছবি ‘ফিলাউরি’-তে ডাইনির ভূমিকায় তাঁকে অভিনয় করতে দেখা যাবে। এই খবরেই অনুষ্কার ভক্তরা যথেষ্ট আনন্দিত। ‘ডাইনি’র চরিত্রে অভিনয়, বোঝাই যাচ্ছে এই ছবিটি একেবারেই অন্যরকমের কিছু উপহার দিতে চলেছে দর্শকদের। তাঁর প্রথম প্রযোজিত ছবি ‘এনএইচ ১০’-ও যথেষ্ট সফল। সেখানে প্রশংসিত হয়েছিল তাঁর অভিনয়ের ক্ষমতা। তবে সম্প্রতি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ইন্ডিয়ার ম্যাচে কোহলির অসাধারণ পারফরমেন্সের পর ভারতীয় দর্শকরা একহাত নিয়েছিলেন অনুষ্কাকে। তাঁদের দাবি বিরাটের জীবন থেকে অনুষ্কা চলে গিয়ে, তাঁদের ফিরিয়ে দিয়ে গেছেন কোহলিকে। এধরনের নানা বিদ্রুপত্মাক টুইট ছুটে এসেছিল সোশ্যাল মিডিয়ায়ে কোহলির কাছে। এরপরই বান্ধবীর সমর্থনে ময়দানে নামেন কোহলি। হতেও পারে, আগামী দিনে আমরা ফের একবার দুজনকে একসঙ্গে দেখতে পাব।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.