শত ব্যস্ততা থাকলেও রোববার কোনো কাজ রাখেননি মোশাররফ করিম । কারণ ছেলে রায়ানের জন্মদিন আজ। অষ্টম জন্মদিন উদযাপন করছে রায়ান। মোশাররফ করিম ও রোবেনা রেজা জুই জুটির একমাত্র সন্তান রোবেন রায়ান করিম।
অনাড়ম্বরভাবে জন্মদিন পালন করছেন তার
বাবা-মা। বনশ্রীর বাসাতে বাবা-মায়ের সঙ্গে কেক কাটবে বিশেষ শিশু রায়ান। কেক
তার খুব পছন্দের। কে জি ক্লাসের ছাত্র রায়ান পছন্দ করে স্বজনদের সঙ্গে
অন্তরঙ্গ সময় কাটাতে।
মোশাররফ করিমের ফোন রোববার দুপুরে বন্ধ পাওয়া যায়।
জন্মদিন পালন প্রসঙ্গে রোবেনা রেজা জুঁই
পরিবর্তন ডটকমকে বলেন, ছেলেটার জন্মদিন উদযাপন ছোট পরিসরে করি। ও (রায়ান)
নিজস্ব মানুষের মধ্যে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে। ওর জন্য শুভকামনা করবেন।


No comments:
Post a Comment