নরেন্দ্র মোদির আসন্ন ঢাকাসফরের সময় দুদেশের মধ্যে স্বাক্ষরের জন্য তিনটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান। চুক্তির খসড়া অনুযায়ী, বাংলাদেশ পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই এবং ভারতের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কো-অপারেশনের মধ্যে একটি চুক্তি হবে, যার ভিত্তিতে একে অপরের মান সংক্রান্ত সনদ গ্রহণ করবে। এছাড়া পরস্পরের মধ্যে ঠিক করা নির্ধারিত সময়ে পণ্যের মান নির্ণয় করবে। একই সঙ্গে একে অপরের মান নির্ণয়ের পদ্ধতি সমন্বয় করবে, যাতে পণ্যের মান একই ধরনের হয়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ চুক্তি কার্যকর হলে দুদেশের মধ্যে বাণিজ্য আরো বৃদ্ধি পাবে। বৈঠকে অনুমোদন পাওয়া আরেকটি চুক্তির খসড়া অনুযায়ী, কলকাতা- ঢাকা-আগরতলা রুটে যাত্রীবাহী বাস চলাচল করতে পারবে। একই সঙ্গে ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটে যাত্রীবাহী বাস চলাচল করতে পারবে। মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এতে দুই দেশ সমান সুযোগ-সুবিধা পাবে। তবে এ ক্ষেত্রে রুট পারমিট লাগবে। এছাড়া আজকের মন্ত্রিসভায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন ২০১৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই সংশোধনের মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে অন্য দেশের অংশীদারত্বের ভিত্তিতে (জিটুজি) অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতদিন শুধু বিদ্যমান আইনে চার ধরনের অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সুযোগ আছে। সেগুলো হলো- সরকারি মালিকানাধীন, বেসরকারি মালিকানাধীন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে করা অঞ্চল ও বিশেষায়িত অঞ্চল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জাপানসহ বিভিন্ন দেশ সফরের সময় সরকারের সঙ্গে সরকারের মধ্যে এ ধরনের অঞ্চল করার আগ্রহের কথা জানানো হয়েছিল। সেই আগ্রহে সাড়া দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া এতদিন সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় এ ধরনের অঞ্চল করার সুযোগ ছিল না। প্রস্তাবিত আইনে ওই সব এলাকায় আইসিটি শিল্পের জন্য অর্থনৈতিক অঞ্চল করার সুযোগ রাখা হয়েছে বলেও জানান মোশাররাফ হোসাইন ভূইঞা। এছাড়া সভায় জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আর পবিত্র রমজান উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সময়সূচি নির্ধারণ করা হয়।
কোন দেশি সিনেমা আপনি সবচেয়ে বেশী উপভোগ করেন?
বিভাগ সমূহ
ব্লগ আর্কাইভ
জনপ্রিয় সংবাদ
-
হাসান ফুয়াদ পরিচালিত চলচ্চিত্র 'কাঁটা'তে জুটিবদ্ধ হয়ে বড় পর্দায় আসছেন চলচ্চিত্রের নতুন দুই মুখ নবাগত নায়ক সাহিল পারভেজ, সুস্...
-
একটা সময় থিয়েটার করতো ডায়না। কিন্তু পরিস্থিতির কারণে তার আর থিয়েটার করা হয় না। পরে তিনি চলে যান যাত্রায়। এরপর বিভিন্ন জায়গায় যা...
-
গত বছরের ডিসেম্বরে শাকিব(Shakib) খান ও পাওলি দাম অভিনীত ‘সত্তা’ সিনেমার শুটিং ও ডাবিং শেষ হয়। এ বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে ছাড়পত্রের জন্য...
-
বিবি রাসেলকে ফ্যাশন সচেতন অনেকেই আইকন হিসেবে দেখেন। তার খ্যাতি পৃথিবী জুড়ে। জনপ্রিয় এই ফ্যাশন ডিজাইনার এবার যুক্ত হয়েছেন নতুন একটি চলচ্চিত...
-
বর্তমান সময়ের সবচেয়ে আলোচিত মডেল জ্যাকলিন মিথিলা । জন্ম চট্টগ্রামে, বেরে ওঠাও সেখানেই । স্কুল কলেজ সবই চট্টগ্রাম থেকেই শেষ করেছেন । ইচ্ছা...
-
মনের মানুষটিকে নিয়ে অধিকারবোধ আর নিরাপত্তাহীনতায় কে ভোগেন না? সবার মধ্যেই কম-বেশি এই ব্যাপার দুটো দেখা যায়! এই যেমন বরুণ ধাওয়ানের গা...
-
দীপিকা পাড়ুকোন থেকে প্রিয়াঙ্কা চোপড়া, কিংবা বিগ-বি, বি-টাউনের প্রায় অর্ধেরেরই অভিষেক হয়েগেছে হলি দুনিয়ায়৷ সুযোগটা হাত ছাড়া ক...
-
এই আধুনিক সময়ে এসে বনবাসের স্বাদ পেলেন ইমন! প্রাচীন যোদ্ধা রাজাদের মতো বেশভূষাও পরা হলো তার। সঙ্গে শিখতে হয়েছে ধনুক চালানো। এভাবেই ‘...
-
বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন নাদিয়া(Nadia)। চোখে মোটা ফ্রেমের চশমা। পরনে শাড়ি। পুরোদস্তুর সাহিত্যিক। মেঘের পরে মেঘ জমেছে ধারাবাহিক ন...
-
সাম্প্রতিক সময়ের জনপ্রিয় একটি গান 'পাগল তোর জন্য রে'। মঈন বিশ্বাস পরিচালিত 'পাগল তোর জন্য রে' ছবিতে গানটি গেয়েছেন ন্যানসি(...
ভারতের সঙ্গে তিন চুক্তির বিষয়ে মন্ত্রীসভায় খসড়া অনুমোদন ডেস্ক রিপোর্ট
নরেন্দ্র মোদির আসন্ন ঢাকাসফরের সময় দুদেশের মধ্যে স্বাক্ষরের জন্য তিনটি চুক্তির খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা সাংবাদিকদের এ কথা জানান। চুক্তির খসড়া অনুযায়ী, বাংলাদেশ পণ্যের মান নিয়ন্ত্রক সংস্থা বিএসটিআই এবং ভারতের ব্যুরো অব ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড কো-অপারেশনের মধ্যে একটি চুক্তি হবে, যার ভিত্তিতে একে অপরের মান সংক্রান্ত সনদ গ্রহণ করবে। এছাড়া পরস্পরের মধ্যে ঠিক করা নির্ধারিত সময়ে পণ্যের মান নির্ণয় করবে। একই সঙ্গে একে অপরের মান নির্ণয়ের পদ্ধতি সমন্বয় করবে, যাতে পণ্যের মান একই ধরনের হয়। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, এ চুক্তি কার্যকর হলে দুদেশের মধ্যে বাণিজ্য আরো বৃদ্ধি পাবে। বৈঠকে অনুমোদন পাওয়া আরেকটি চুক্তির খসড়া অনুযায়ী, কলকাতা- ঢাকা-আগরতলা রুটে যাত্রীবাহী বাস চলাচল করতে পারবে। একই সঙ্গে ঢাকা-সিলেট-শিলং-গৌহাটি রুটে যাত্রীবাহী বাস চলাচল করতে পারবে। মোশাররাফ হোসাইন ভূইঞা বলেন, এতে দুই দেশ সমান সুযোগ-সুবিধা পাবে। তবে এ ক্ষেত্রে রুট পারমিট লাগবে। এছাড়া আজকের মন্ত্রিসভায় বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল (সংশোধন) আইন ২০১৫-এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। এই সংশোধনের মাধ্যমে বাংলাদেশ সরকারের সঙ্গে অন্য দেশের অংশীদারত্বের ভিত্তিতে (জিটুজি) অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলা যাবে। মন্ত্রিপরিষদ সচিব বলেন, এতদিন শুধু বিদ্যমান আইনে চার ধরনের অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার সুযোগ আছে। সেগুলো হলো- সরকারি মালিকানাধীন, বেসরকারি মালিকানাধীন, সরকারি-বেসরকারি অংশীদারত্বের ভিত্তিতে করা অঞ্চল ও বিশেষায়িত অঞ্চল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি জাপানসহ বিভিন্ন দেশ সফরের সময় সরকারের সঙ্গে সরকারের মধ্যে এ ধরনের অঞ্চল করার আগ্রহের কথা জানানো হয়েছিল। সেই আগ্রহে সাড়া দিয়ে এ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়া এতদিন সিটি করপোরেশন, পৌরসভা ও ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় এ ধরনের অঞ্চল করার সুযোগ ছিল না। প্রস্তাবিত আইনে ওই সব এলাকায় আইসিটি শিল্পের জন্য অর্থনৈতিক অঞ্চল করার সুযোগ রাখা হয়েছে বলেও জানান মোশাররাফ হোসাইন ভূইঞা। এছাড়া সভায় জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশলের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। আর পবিত্র রমজান উপলক্ষে সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য সকাল নয়টা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত সময়সূচি নির্ধারণ করা হয়।
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment