![]() |
| ভিন ডিজেল ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এইট’ এর পোস্টার প্রকাশ করলেন |
হলিউডের প্রখ্যাত অভিনেতা ভিন ডিজেল এবারে তার ইন্সটাগ্রাম অ্যাকাউন্টে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এইট’ এর পোস্টার ভক্তদের দেখার জন্য শেয়ার করলেন।
হলিউডের জনপ্রিয় হিট সিরিজ ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এর এ পর্যন্ত সাতটি সিনেমা মুক্তি পেয়েছে এবং তা দুনিয়াজুড়ে বেশ ব্যবসাসফল হয়েছে। ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ এর শুরু থেকেই ভিন ডিজেল এর সঙ্গে যুক্ত রয়েছেন। তার এই সিনেমা নিয়ে ভালো লাগার কমতি নেই। ৪৭ বছর বয়সী ভিন ডিজেলের কথা থেকে ধারণা করা হচ্ছে ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস এইট’ নিউ ইয়র্কে নির্মাণ করা হবে।
ভিন ডিজেলের পোস্ট করা এই ছবি থেকে দেখা যাচ্ছে ছবিটির পেছন দিকে নিউ ইয়র্কের ছবি রয়েছে এবং নিচে লেখা রয়েছে ‘সামার ২০১৭’। তাহলে ২০১৭ সালের গ্রীষ্মে আরও একবার ‘ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস’ দেখতে তৈরি হয়ে যান এর ভক্তরা।


No comments:
Post a Comment