সর্বশেষ সংবাদ

ক্যামেরায় প্রিয়াঙ্কার টেস্ট নেওয়ার পর ভয় পেয়ে গেছেন পরিচালক।

ক্যামেরায় প্রিয়াঙ্কার টেস্ট নেওয়ার পর ভয় পেয়ে গেছেন পরিচালক।



খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা প্রকাশ ঝা এর নতুন একটি সিনেমায় অডিশন দিয়েছেন বলিউড লাস্যময়ী প্রিয়াঙ্কা চোপড়া। 'গঙ্গাজল ২' ছবিতে এক অদম্য পুলিশ চরিত্রের জন্যে অডিশনে দাঁড়ান তিনি। সমস্যাটি হলো, ক্যামেরায় প্রিয়াঙ্কার টেস্ট নেওয়ার পর নাকি রীতিমতো ভড়কে গেছেন পরিচালক।
ক্যামেরায় প্রিয়াঙ্কাকে দেখে ভয় পেলেন পরিচালক!
টুইটারে ঝা লিখেছেন তার আশঙ্কার কথা। টুইটে তিনি লিখেছেন, গঙ্গাজল ২ এর জন্যে প্রিয়াঙ্কা চোপড়ার টেস্ট আমাকে ভয় পাইয়ে দিয়েছে। পুলিশের চরিত্রে প্রিয়াঙ্কা চোপড়াকে অপরিণত বয়সের এক টিনএজার পুলিশের মতোই লাগছিল। তবে শুধু ক্যামেরার ফ্রেমেই এমনটা লাগছিল তাকে।

২০০৩ সালে সুপার হিট সিনেমা 'গঙ্গাজল' এর সিক্যুয়াল হবে এটি। এতে আরো থাকছেন অজয় দেবগান।

গঙ্গাজল নিয়ে বেশ কিছু দিন আগে থেকেই কাজ শুরু করেন প্রকাশ ঝা। টুইটে তিনি আরো লিখেছেন, অবশেষে যাত্রা শুরু হলো। গঙ্গাজল ২ এর উদ্দেশে মুম্বাই ত্যাগ করছি। প্রথমে পাটনা এবং তারপর ভূপালে।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.