সর্বশেষ সংবাদ

তাড়া নেই কোনো বিয়ে নিয়ে

তাড়া নেই কোনো বিয়ে নিয়ে


বলিউডের জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সাবেক প্রেমিক রনবীর কাপরের বিয়ে ক্যাটরিনা কাইফের সঙ্গে ২০১৬ সালে হওয়ার অপেক্ষায় আছে! সাবেক প্রেমিক যে দিকেই হাঁটুকনা কেন তার দিপিকা কিন্তু অন্য দিকেই হাটছে। দিপিকা বলেছেন এখনি বিয়ের পিড়িতে নয়। নিজের বিয়ে নিয়ে কোনো তাড়াও নেই তাঁর।

তাড়া নেই কোনো বিয়ে নিয়ে

রণবীর কাপুরের সঙ্গে  সম্পর্কে বিচ্ছেদ হওয়ার পর রণবীর সিংয়ের সঙ্গে  ঘনিষ্ঠতা বাড়ে দীপিকার। অন্যদিকে ক্যাটরিনার সঙ্গে রণবীরের তৈরি হয় প্রেমের সম্পর্ক। তাদের প্রেম এখন বিয়ে পর্যন্ত গড়ানোর অপেক্ষায়। কিন্তু দীপিকা এবং রণবীর সিংকে নিয়ে যতই জল্পনা চলুক, সেই সম্পর্কে বিয়ের জল লাগতে অনেক দেরি। এমনটাই বলেছেন দীপিকা পাড়ুকোন।



 পিকু সিনেমার সাফল্যের পর ক্যারিয়ারে একেবারে তুঙ্গে থাকা দীপিকা বলছেন, তিনি এখনো বিয়ের জন্য প্রস্তুত নন। বিয়ে নিয়ে কোনো তাড়া নেই তার। এখন তার একমাত্র লক্ষ্য ভালো কাজ করে যাওয়া।

দীপিকা বলিউডে ক্যারিয়ার শুরু করেছিলেন ব্যবসাসফল ওম শান্তি ওম সিনেমার মধ্য দিয়ে। এরপর একের পর এক সুপার হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। বক্স অফিসে সবচেয়ে বেশি ১০০ কোটি রুপির সিনেমা উপহার দেওয়া নায়িকাও তিনি। সে কারণে ক্যারিয়ারটাকে হয়তো আরো সামনে এগিয়ে নিতে চান এ অভিনেত্রী।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.