![]() |
| শ্যামল-অহনা ট্র্যাপে কক্সবাজারে গিয়ে |
আরিয়ান(শ্যামল) ও নিতা (অহনা) বিয়ের পর কক্সবাজারে হানিমুনে যায়।
তারা একজন আরেকজনকে খুব ভালবাসে। কিন্তু বিপত্তি ঘটে তখনি, যখন তানভীর নিতাকে অপহরণ করে। হঠাৎ ঘুম থেকে সকালে ওঠে দেখে নিতা আর বিছানায় নেই। এদিকে আরিয়ানের আগের প্রেমিকা সুজানা (আমব্রিন) হোটেলে আসে। শুরু হয় নতুন ঘটনা। এমনই একটি কাহিনী নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘ট্র্যাপ’।
এটি রচনা ও পরিচালনা করেছেন ইভান রেহান। বর্তমানে কক্সবাজারসহ রাজধানীর বিভিন্ন জায়গায় এর দৃশ্যধারনের কাজ চলছে। নাটকে বিভিন্ন চরিত্রে অভিনয় করছেন শ্যামল মওলা, অহনা, তানভীর ও আমব্রিন।
![]() |
| শ্যামল-অহনা ট্র্যাপে কক্সবাজারে গিয়ে |
নাটকটি নিয়ে নির্মাতা ইভান রেহান বাংলানিউজকে জানান, আমার নিজের লেখা এ কাহিনীটি দর্শকরা পছন্দ করবে বলে আশা করছি। প্রত্যেকটি দৃশ্য স্পর্শকাতর। সকলে বেশ ভালো অভিনয় করেছেন।
খুব শিগগিরই যে কোনো টিভিতে প্রচার হবে নাটক ‘ট্র্যাপ’।



No comments:
Post a Comment