![]() |
| প্যারিস হিল্টন কিম কার্দাশিয়ানে মুগ্ধ ! |
তর্কিত মডেল ও টিভি ব্যক্তিত্ব কিম কার্দাশিয়ানের প্রশংসায় রীতিমত মুগ্ধ আমেরিকার বিশ্বব্যাপী পরিচিত মডেল, অভিনেত্রী, গায়িকা ও সমাজবিদ প্যারিস হিল্টন।
কিম সম্পর্কে নাকি কারো মুখ থেকে প্যারিস কোনো মন্দ কথাও শুনতে রাজি না। কারণ কিম তার ভালো বন্ধু। কিমের সাথে তার জীবনের অনেকটা সময় আনন্দে কেটেছে। কিমের বিতর্ক তাই কখনোই কানে তুলেন না তিনি।
কিম সম্পর্কে বলতে গিয়ে প্যারিস হিল্টন বলেন, আমি কিমের জন্য খুব আনন্দিত। আমরা দু’জনে একসাথে প্রচুর আনন্দের সময় কাটিয়েছি। একসাথে পৃথিবীর বহুদেশে ঘুরেছি। ওর সাথে আমার মজার অনেক অনেক স্মৃতি বিজড়িত। আজকে যে অবস্থানে কিম এসে দাঁড়িয়েছে, তার জন্য আমি গর্ববোধ করি।
উল্লেখ্য, সম্প্রতি ডাকোটা ও জনসনের ইউরোটিকা মাতালেন পপস্টার প্যারিস হিল্টন। ‘ফিফটি শেডস অফ গ্রে’-এর আবেদনপূর্ণ মুহূর্ত গুলি এবার নিজের নতুন গান “হাই অফ মাই লাভ”-এর ভিডিওটিতে ফুটিয়ে তুলেছে তিনি। যে গানের পরতে পরতে ছিলো যৌনতার ছড়াছড়ি।


No comments:
Post a Comment