![]() |
| ‘হামারি আধুরি কাহানি’তে ইমরান-বিদ্যাকে একাধিকবার ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে |
কিস মাস্টার হিসেবে খ্যাত ইমরান হাসমি বিদ্যা বালান ছাড়া বাকি সবার সাথে বড় জোর দুটি ছবিতে কাজ করেছেন তিনি। আর পর পর তিনবার জুটিবেঁধে অভিনয় করা বা নায়িকাকে চুমু খাওয়ার অভিজ্ঞতা তার হয়েছে শুধুমাত্র বিদ্যা বালানের সঙ্গে।
একাধিকবার ঘনিষ্ঠতা আর যৌন উত্তেজনা ছড়ানো দৃশ্য নিয়ে তৃতীয়বারের মতো বিদ্যা বালানের সঙ্গে জুটি হয়ে পর্দায় আসছেন তিনি। আগামী ১২ই জুন মুক্তি পেতে যাচ্ছে মহেশ ভাটের প্রযোজনায় ও মুহিত সুরির পরিচালনায় বিদ্যা-ইমরান জুটির তৃতীয় ছবি ‘হামারি আধুরি কাহানি’। এ ছবিতে ইমরান-বিদ্যাকে একাধিকবার ঘনিষ্ঠ দৃশ্যে দেখা যাবে বলে খবর পাওয়া গেছে। ছবিতে ইমরান ও বিদ্যার কয়েকটি চুমু খাওয়ার দৃশ্য দর্শকচিত্তে উত্তেজনা সৃষ্টি করবে বলেই ধারণা করা হচ্ছে। এদিকে এমনই খবর প্রকাশ হওয়ায় বলিউডজুড়ে ‘হামারি আধুরি কাহানি’ নিয়ে তুমুল আলোচনা চলছে। ছবিটি মুক্তির আগেই যেন উত্তেজনা ছড়িয়ে পড়েছে সবখানে। এর আগে ২০১১ সালে ‘ডার্টি পিকচার’ ছবিতে তারা প্রথমবারের মত জুটি বেঁধেছিলেন। সে ছবিতেও বিদ্যা-ইমরানের রসায়ন দর্শক মাতিয়েছিল। তারপর ২০১৩ সালে ‘ঘন চক্কর’ ছবিতেও একই রকমভাবে তাদের পর্দায় দেখা মেলে। তবে সব মিলিয়ে এই ছবিতেও একঠা উত্তেজনা সৃষ্টি করবে বলে ধারনা করা হচ্ছে।


No comments:
Post a Comment