গত কয়েক দিন থেকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক ও বেশ কিছু অনলাইন সংবাদমাধ্যমে অভিনেতা নিলয় আলমগীর ও আনিকা কবির SOKH দম্পতির আলাদা থাকা ও 'ডিভোর্স' বিষয়ে খবর দেখা যাচ্ছিল।
সম্প্রতি শখ তার ফেসবুকে রিলেশনশিপ ‘সিঙ্গেল’ করলে খবরটি আরো ডাল-পালা মেলে। এ নিয়ে শখ-নিলয় জুটির ভক্ত ও নিন্দুকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। কেউ-কেউ এই দম্পতি ও তার পরিবার নিয়ে বাজে মন্তব্যও করেন।
এতে নিলয় ভীষণ মর্মাহত হয়েছেন। সংবাদ প্রকাশের বিষয়ে সংবাদমাধ্যম ও সংবাদ কর্মীদের ব্যবহারে কষ্ট পেয়েছেন তিনি। তার সেই কষ্ট, অভিমান ও ক্ষোভ নিয়ে অবশেষে মঙ্গলবার নিলয় ফেসবুক স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি বলেন-
এখন দেখছি দেশের সর্ববৃহৎ পত্রিকা থেকে শুরু করে, জীবনে নাম শুনি নাই সেই পত্রিকাও একই নিউজ করছে। আমার অনুমতি বা আমার সাথে কথা না বলেই আমার নাম দিয়ে আমার মন্তব্য ছাপছে। আর একজনকে দেখলাম একধাপ এগিয়ে, তিনি তো আমার মাকে ভিলেন-ই বানিয়ে দিয়েছেন। আমাকে নিয়ে যা খুশি আপনারা লিখতে পারেন কিন্তু আমার মা বা আমার পরিবার নিয়ে এসব বানোয়াট মিথ্যা লেখার কোনো অধিকার আপনাদের নেই।
২০১০ সাল থেকে আপনারা আমার সাথে ছিলেন। নিজের আপন পরিবারের পর আপনারাই ছিলেন আমার আরেক পরিবার। আপনাদেরকে ভাই-বন্ধু মনে করতাম। আপনাদের এই ধরনের নিউজে খুবই কষ্ট পেয়েছি। আপনারা কি এভাবেই সাংবাদিকতা করেন? নিজেদের ইচ্ছামতো নিউজ করে। আমার যদি অনেক সময় এবং ক্ষমতা থাকতো, আপনাদের প্রত্যেক পত্রিকার সম্পাদকের কাছে গিয়ে জবাবদিহিতা চাইতাম।'


No comments:
Post a Comment