শিশুদের জনপ্রিয় টিভি অনুষ্ঠান সিসিমপুরে যুক্ত হলো নতুন বিষয়। ‘ইচ্ছে জমা করি: পরিবারের আর্থিক ক্ষমতায়ন গড়ি’ বিষয় ধরে প্রচারিত হবে আগামী ৩০টি পর্ব। এই উদ্যোগটিতে সিসিমপুরের বন্ধুরা সঞ্চয়, খরচ ও ভাগাভাগির মজার মজার সব ধারণা নিয়ে হাজির হবে।
সিসেমি ওয়ার্কশপ বাংলাদেশ ও মেটলাইফ ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় গত বুধবার রাজধানীর তেজগাঁওয়ে আরটিভির স্টুডিওতে প্রকল্পটির উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ, বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট, মেটলাইফের চেয়ারম্যান মো. নুরুল ইসলাম।


No comments:
Post a Comment