হঠাৎ করে খবর রটেছে, দেশের চলচ্চিত্রের একসময়ের জনপ্রিয় নায়িকা Shabana আবারও প্রযোজনায় আসছেন। খবরটি মোটেও সত্য নয় বলে জানিয়েছেন শাবানার স্বামী ও প্রযোজক ওয়াহিদ সাদিক। গতকাল সোমবার রাতে শাবানা-ওয়াহিদ সাদিক দম্পতির বাসায় আলাপকালে তাঁরা এমনটাই জানান।
এদিকে ঈদের আগে শাবানা জানিয়েছিলেন, ‘সিনেমা প্রযোজনার বিষয় নিয়ে এখন ভাবছি না। সাদিক সাহেব হয়তো সিনেমা প্রযোজনা করতে পারেন। আমাদের এসএস প্রোডাকশন থেকে অনেক সিনেমা হয়েছে। প্রচুর সুপারহিট সিনেমা আমরা উপহার দিতে পেরেছি। সিনেমা করতে গেলে প্রচুর সময় দিতে হয়। এলাম আর গেলাম বললে তো হবে না। গল্প নিয়ে ভাবতে হয়। উনি বলেন সিনেমা বানাবেন, জানি না করতেও পারেন!’
এ প্রসঙ্গে ওয়াহিদ সাদিক বলেন, ‘সিনেমা প্রযোজনার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। পত্র-পত্রিকা ও টেলিভিশন চ্যানেলের খবর থেকে এবং চলচ্চিত্র–সংশ্লিষ্ট কিছু মানুষের সঙ্গে কথা বলে জানতে পেরেছি, যৌথ প্রযোজনা নিয়ে কিছু জটিলতা আছে। নিয়মনীতি সব চূড়ান্ত হোক, তারপর ভাবলেও ভাবতে পারি।’


No comments:
Post a Comment