এ শতকের শুরুর দিকে যার কণ্ঠে ভর করে লিংকিন পার্ক বিশ্বের অন্যতম শীর্ষ জনপ্রিয় ব্যন্ডদল হয়ে ওঠে সেই চেস্টার বেনিংটনের আত্মহত্যা কিছুতেই মেনে নিতে পারছে না শোকাহত ভক্ত ও শ্রোতারা। বৃহস্পতির স্থানীয় সময় সকাল ৯টার দিকে ক্যালিফোর্নিয়ার লসঅ্যাঞ্জেলেসে নিজ বাসা থেকে Linkin Park-এর এই লিড ভোকালের মৃতদেহ উদ্ধার করা হয়।
এদিকে চেস্টারের আত্মহত্যার কয়েক ঘণ্টার মধ্যে তার স্ত্রী ট্যালিন্ডা বেনিংটনের টুইটার মোট সাতটি পোস্ট করা হয়। এসব পোস্টে বলা হয়, আমার মনে হয়, এখনই বিষয়টা প্রকাশ করা উচিত। আমি (ট্যালিন্ডা) মাইক শিনোডার সঙ্গে সম্পর্কে জড়িয়ে চেস্টারকে ধোঁকা দিচ্ছিলাম। এর মাধ্যমে আমি চেস্টারকে আত্মহত্যার জন্য প্ররোচিত করি।
টুইটে আরও লেখা হয়, আমি তাকে (চেস্টার) কখনোই ভালোবাসিনি। বলতে খারাপ লাগলে সত্য এই যে, আমি তার অর্থকে ভালোবেসেছিলাম।
টুইটের ওইসব পোস্টে ট্যালিন্ডার অবৈধ সম্পর্কের বিষয়ে চাঞ্চল্যকর বিভিন্ন তথ্য দেওয়া হয়। তবে পোস্টগুলো এক ঘণ্টার মধ্যে সরিয়ে নেওয়া হয়। এ বিষয়ে মেইল অনলাইনের একটি সংবাদে উল্লেখ করা হয়, ট্যালিন্ডা বেনিংটনের ওই অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটি হ্যাকিংয়ের শিকার হয়েছিলো।


No comments:
Post a Comment