ঈদুল ফিতর উপলক্ষে টিভি পর্দায় ছবিগুলোর World premiere করবে চ্যানেল আই। এগুলো হলো_ আবু সাইয়ীদের 'ড্রেসিং টেবিল', তানিয়া আহমেদের 'ভালোবাসা এমনই হয়', অনন্য মামুনের 'অস্তিত্ব', তন্ময় তানসেনের 'রান আউট', শামীম আহমেদ রনির 'মেন্টাল' ও মুহাম্মদ মোস্তফা কামাল রাজের 'সম্রাট'।
প্রথমবারের মতো টিভি পর্দায় দেখানো হবে ছয়টি নতুন চলচ্চিত্র । চ্যানেল কর্তৃপক্ষ জানিয়েছেন, পুরনো ছবিগুলোর মতো নতুন ছবি নিয়েও দর্শকের আগ্রহ প্রবল। তাদের কথা ভেবেই নতুন ছয়টি ছবির ওয়ার্ল্ড প্রিমিয়ারের উদ্যোগ নেওয়া হয়েছে। ঈদের দিন থেকে ষষ্ঠ দিন পর্যন্ত ছবিগুলো দেখানো হবে। সবগুলো চলচ্চিত্র প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম।


No comments:
Post a Comment