একদম ফুরসত পাচ্ছেন না মার্কিন সংগীত তারকা Jennifer Lopez। ছোট পর্দার কাজ, কনসার্টের কাজ, একটার পর একটা লেগে আছে। তারপরও সময় ঠিকই বের করে নিয়েছেন। শেষ করেছেন নতুন অ্যালবামের কাজ। স্প্যানিশ ভাষার এই অ্যালবাম কবে মুক্তি পাবে, তার কিছুই এখনো প্রকাশ করেননি ‘পাপি’ গানের তারকা। তবে একঝলক দেখিয়ে দিয়েছেন কেমন হবে একটি গানের সুর।
ইনস্টাগ্রামে লোপেজ একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে তাঁকে গাড়ি চালাতে চালাতে তাঁর আসন্ন স্প্যানিশ অ্যালবামের একটি গান গাইতে দেখা যায়। গানের শিরোনাম ‘এ তু লাদো’, অর্থাৎ ‘তোমার পাশে’। ভিডিওর ক্যাপশনে তিনি জানান অ্যালবামের কাজ শেষ হয়েছে।
বেশ অনেক দিন ধরে সাবেক স্বামী ও আরেক সংগীত তারকা মার্ক অ্যান্থনিকে নিয়ে এই অ্যালবামের প্রচারণায় কাজ করছেন জেনিফার লোপেজ।


No comments:
Post a Comment