বাংলা চলচ্চিত্রের এক সময়ের দাপুটে অভিনেত্রী Rojina অভিনয় করলেন ‘বিবিসাব’ চরিত্রে। প্রয়াত নাট্যব্যক্তিত্ব আবদুল্লাহ আল মামুনের মঞ্চ নাটক ‘বিবিসাব’ এর ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে টেলিছবিটি। এটি নির্মাণ করেছেন তারিক মুহাম্মদ হাসান। গত বছরের মাঝামাঝিতে ঢাকার একটি রিকশা গ্যারেজে হয়েছে এই টেলিছবির শুটিং। আগামীকাল রাত সাড়ে দশটায় এটিএন বাংলায় টেলিছবিটি দেখানো হবে।
পরিচালক তারিক মুহাম্মদ হাসান বললেন, ‘আমি আবদুল্লাহ আল মামুনের বেশ কয়েকটি মঞ্চনাটক টেলিভিশনের জন্য নির্মাণ করেছি। এটাও তেমন একটি। আমার কাছে মনে হয়েছে এই চরিত্রের জন্য রোজিনা আপা একদম উপযুক্ত।’
রোজিনা ছাড়াও ‘বিবিসাব’ টেলিছবিতে আরও অভিনয় করেছেন শহীদুল আলম সাচ্চু, ইন্তেখাব দিনার, তাসনুভা তিশাসহ অনেকেই।


No comments:
Post a Comment