এক প্রজন্মের চিন্তাধারা আর অনুভূতিতে আমূল পরিবর্তন এনে দেয় একটি গান। ১৯৯২ সালের ২৩ এপ্রিল ভারতের এইচএমভি থেকে প্রকাশ হয় Kabir sumon-এর প্রথম অ্যালবাম 'তোমাকে চাই'। আর এই একটি মাত্র অ্যালবাম বদলে দেয় অনেক কিছু। ভালোবাসা প্রকাশের চমৎকার এক ভাষা যেন খুজে পায় বাংলা গানের শ্রোতারা। গতকাল রোববার গানটির ২৫ বছর পূর্ণ হলো।
কবির সুমন তার গান নিয়ে বলেছেন, 'পণ্ডিত জ্ঞান প্রকাশ ঘোষ, প্রেমেন্দ্র মিত্র থেকে শুরু করে বব ডিলান- এদের সবার গানেরই প্রভাব রয়েছে আমার গানে।'
কবির সুমনের জন্ম ১৯৫০ সালের ১৬ মার্চ। একেবারে ছেলেবেলাতেই বাবা এবং মায়ের হাতে তাঁর গানের হাতেখড়ি। বাবা মা দুজনেই ছিলেন ভালো সংগীতজ্ঞ। বললেন, 'আমি সঙ্গীত কতটা জানি তা আসলে জানিনা, তবে আমি ভালো সঙ্গীতের ছাত্র।'


No comments:
Post a Comment