কিছুদিন আগেই শর্মিলা ঠাকুরের মেয়ে সোহা আলী খানের মা হওয়ার খবর শোনা গিয়েছিল। এবার খবর এল, হেমা মালিনি ও ধর্মেন্দ্র দম্পতির সন্তান Esha Deol মা হতে যাচ্ছেন।
এশার স্বামী ভরত তাখতানি। দুজনেই ছোটবেলার বন্ধু। যদিও দুজনের ক্যারিয়ার চলে গেছে দুদিকে। ভরত তাঁর বাবার পথ ধরে করছেন ব্যবসা। এশা তো বলিউডে পুরো দস্তুর নায়িকা। দম্পতির আশা, এই শীতেই তাঁদের কোলজুড়ে আসছে প্রথম সন্তান। স্কুলবন্ধুর সঙ্গে অনেক দিনই দেখা-সাক্ষাৎ ছিল না এশার। ‘টেল মি ও খুদা’ ছবি তৈরির সময় দেখা হয় পুরোনো এ দুই বন্ধুর। এরপর প্রেম, বিয়ে। ২০১২ সালের ২৯ জুন বিয়ের পিঁড়িতে বসেন তাঁরা।
এশা দেওল ‘ধুম’ সিরিজের প্রথম ছবিতে অভিনয় করেছিলেন। এ ছাড়া অভিষেক ছবিতে অভিনয় করে সেরা নবাগত হিসেবে ফিল্ম ফেয়ার ও আইফা অ্যাওয়ার্ড পেয়েছিলেন। টাইমস অব ইন্ডিয়া


No comments:
Post a Comment