Amir Khan কে প্রশংসায় ভাসালেন পরিচালক রাম গোপাল ভার্মা। প্রতিবছর একটি করে ভালো ও ব্যবসাসফল ছবি উপহার দেন আমির। কিন্তু কখনোই কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান না মি প্যাশনেট। এবার এই বিষয় উল্লেখ করে টুইট করলেন রাম গোপাল ভার্মা।
ভার্মা আমিরকে ট্যাগ করে লেখেন, ‘আমির খান ভারতের শ্রেষ্ঠ ছবি নির্মাতা। তিনি কোনো অ্যাওয়ার্ড অনুষ্ঠানে যান না। এমনকি জাতীয় পুরস্কার প্রদান অনুষ্ঠানেও যান না আমির।’ এবারের ভারতের জাতীয় পুরস্কার নিয়ে বেশ বিতর্ক ওঠে। বিশেষ করে অক্ষয় কুমারের সেরা অভিনেতার পুরস্কার পাওয়া নিয়ে বেশ আলোচনা হয়। এই পরিপ্রেক্ষিতে ভার্মা পুরস্কার প্রদান অনুষ্ঠান নিয়ে আলোচনার আহ্বান জানান।
আমির খানকে দেখা যাবে অমিতাভ বচ্চনের সঙ্গে ‘থাগস অব হিন্দোস্তান’ ছবিতে। ওদিকে রাম গোপাল ভার্মা শিগগিরই মুক্তি দিতে যাচ্ছেন ‘সরকার থ্রি’ ছবিটি।


No comments:
Post a Comment