সর্বশেষ সংবাদ

পহেলা বৈশাখে তিন ছবি Release হবে

পহেলা বৈশাখে বাংলা চলচ্চিত্রপ্রেমীদের বাড়তি আনন্দ দিতে ইতিমধ্যেই চলচ্চিত্র নির্মাতারা নতুন ছবি Release দিতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। রাত-দিন পরিশ্রম করে শেষ করছেন ছবির কাজ। 
পহেলা বৈশাখে তিন ছবি Release হবে
Add caption


পহেলা বৈশাখে মুক্তির তালিকায় এগিয়ে আছে নতুন তিন চলচ্চিত্র। এগুলো হলো_ মোস্তফা সরয়ার ফারুকীর 'ডুব', শামীম আহমেদ রনির 'ধ্যাততেরিকি' ও শাহদাৎ হোসেন লিটনের 'অহঙ্কার'। বৈশাখে মুক্তি পাওয়া ছবিগুলোর মধ্যে মোস্তফা সরয়ার ফারুকীর 'ডুব' নিয়ে এখনও নানা কথা চলছে চলচ্চিত্রপাড়ায়। কেউ বলছেন, 'ডুব' বৈশাখে মুক্তির মিছিল থেকে বাদ পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এ প্রসঙ্গে ছবির প্রযোজক আবদুল আজিজ বলেন, 'পহেলা বৈশাখে ছবিটি মুক্তি পাবে। সে অনুযায়ী সব কাজও শেষ করেছি। আইনি জটিলতার কারণে অনেকে বলছেন বৈশাখে মুক্তি পাওয়ার সম্ভাবনা কম। তবে আমরা আশাবাদী, বৈশাখে ছবিটি মুক্তি দিতে পারব। সে লক্ষ্যে কাজও করে যাচ্ছি।' 

'অহঙ্কার' চলচ্চিত্রের পরিচালক লিটন বলেন, 'বৈশাখে মুক্তি দেওয়ার লক্ষ্যে ছবির প্রায় সব কাজ গুছিয়ে এনেছি। একটা গানের দৃশ্যধারণ বাকি আছে। তাও কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এর পরই ছবিটি সেন্সর বোর্ডে জমা দেব। আশা করি, শাকিবভক্তরা পহেলা বৈশাখে প্রিয় শিল্পীর চলচ্চিত্র দেখতে পাবেন।' ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান ও বুবলী। এটি এই জুটির তৃতীয় চলচ্চিত্র। 'অহঙ্কার' চলচ্চিত্রের গল্প লিখেছেন আবদুল মাবুদ কাওসার। 

'ধ্যাততেরিকি' ছবির বেশির ভাগ কাজ ইতিমধ্যেই শেষ হয়েছে বলে জানিয়েছেন এর নির্মাতা রনি। তিনি বলেন, 'ছবির প্রায় সব কাজ শেষ। এর প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ ও নুসরাত ফারিয়া। সঙ্গে আরও আছেন রোশান ও নবাগতা ফারিন। 

এছাড়াও বৈশাখে জেসমিন আক্তার নদী পরিচালিত শিশুতোষ চলচ্চিত্র 'জল শ্যাওলা' মুক্তি পাওয়ার কথা রয়েছে। এতে অভিনয় করছেন সাইমন সাদিক, মানসী প্রকৃতি, পীযুষ বন্দ্যোপাধ্যায়, রেহেনা জলি প্রমুখ। 



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.