অবশেষে মুখ খুললেন পাক অভিনেতা ফাওয়াদ খান। জঙ্গি আক্রমণের নিন্দা না করলেও গোটা বিশ্বে শান্তি বজায় রাখতে বললেন তিনি। ফেসবুকে লিখলেন,‘গত কয়েকদিন ধরেই আমাকে উরির ঘটনা নিয়ে কিছু বলতে বলা হচ্ছিল।
দুই সন্তানের বাবা হিসেবে আমি চাই গোটা বিশ্বে শান্তি বজায় থাকুক। সবাই মিলে এমন পৃথিবী গড়ে তুলি যেখানে কোনো হিংসা থাকবে না।’ গত জুলাই মাস থেকেই লাহোরে রয়েছেন ফাওয়াদ। কারণ তাঁর স্ত্রী দ্বিতীয়বার সন্তানসম্ভবা ছিলেন। এছাড়াও ফাওয়াদ লেখেন,‘এই প্রথম আমি মুখ খুললাম।
আমি পাকিস্তান ও ভারতের আমার সমস্ত ফ্যানদের এবং যারা বিশ্ব শান্তির পক্ষে তাঁদের ধন্যবাদ জানাতে চাই।’


No comments:
Post a Comment