সর্বশেষ সংবাদ

‘হে বেবি’র শিশুটিকে এখন কেমন দেখতে জানেন?

 
You-now-see-how-the-child-knows-bebira

‘হে বেবি’। ঠিক এই নামেই তাকে চিনেছিল বলিউড। ঠিক এ ভাবেই তার ফিল্মি কেরিয়ারের শুরু। সৌজন্যে পরিচালক সাজিদ খানের ছবি ‘হে বেবি’। ন’বছর আগে মুক্তি পেয়েছিল ছবিটি। সেখানে ‘বেবি’র ভূমিকায় অভিনয় করা জুয়ানা সাঙ্গভি এখন কী করছে জানেন? জুয়ানাকে এখন কেমন দেখতে?

You-now-see-how-the-child-knows-bebira

ছবিতে তিন ব্যাচেলারের গল্প ছিল। তাঁদের বাড়ির দরজায় কেউ একদিন এক শিশুকে ফেলে রেখে যান। প্রত্যেকেই ভাবতে থাকেন সেই শিশুর বাবা তিনি নিজেই। ফলে আদর-যত্নে সেই শিশুকে বড় করে তুলতে থাকে ওই তিন ব্যাচেলার। অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ এবং ফারদিন খানের অভিনয় ছিল সেই কমেডি ছবির সম্পদ। জুয়ানাও দর্শকদের মন জয় করেছিল।

কিন্তু জুয়ানা এখন আর সিনেমা করতে চায় না। ক্লাস ফাইভের এই ছাত্রী আপাতত মন দিয়ে পড়াশোনা করতে চায়। পাশাপাশি নাচও ভালবাসে সে। কিন্তু এখনই অভিনয় নিয়ে আর মাথা ঘামাতে রাজি নয় ‘বেবি’।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.