হিন্দি ক্লাসিক ‘শোলে’ অবলম্বনে বাংলাদেশে নির্মিত ‘দোস্ত দুশমন’-ও পায় ক্লাসিকের মর্যাদা। বেশ আগেই দেওয়ান নজরুল পরিচালিত সিনেমাটির রিমেকের ঘোষণা আসে। কয়েক মাস খবরের আড়ালে থাকার পর এবার জানা গেল অগ্রগতি।
‘দোস্ত দুশমন’-এ অভিনয়ের জন্য বুধবার আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন জয় চৌধুরী ও রোমানা ইসলাম নীড়।
শোবিজ নিউজকে জয় জানান, একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন অমিত হাসান। সিনেমাটিতে আরেক জুটি হিসেবে থাকবেন বিজয় খান ও কলকাতার প্রথম সারির একজন নায়িকা।
জয় বলেন, ‘গল্পের প্রেক্ষাপট ১৯৮০ এর দশকের হলেও আধুনিকভাবে উপস্থাপন করা হবে। আমার চরিত্রটি একটু অন্যরকম। দর্শকরা নতুনভাবে আমাকে পাবেন।'


No comments:
Post a Comment