গানে গানে শুরু হল জিৎ-শুভশ্রী রোম্যান্স। ‘বস’ ছবির পর রাজ চক্রবর্তীর অভিমানে ফিরছে ‘জিৎ-শুভশ্রী’ জুটি। সদ্য মুক্তি পেয়েছে এই ছবির গান ‘সাইয়া’।
পুজোর জন্য তৈরি হচ্ছে টলিউড। ‘অভিমান’ তারই প্রস্তুতটি। চমক জিৎ-এর দুই অবতার। রয়েছে জিৎ-এর দুই নায়িকা সায়ন্তিকা ও শুভশ্রী। তবে চিত্রনাট্য কী? এ-সম্পর্কে মুখে কুলুপ এঁটেছেন পরিচালক সহ অভিনেত্রী-অভিনেত্রীরা। এখনই কিছু জানাতে চাইছেন না তাঁরা। আসলে চমকটা ধরে রাখতে চাইছেন। আস্তে আস্তে নাকি ছবির পরত দর্শকদের সামনে খুলবেন পরিচালক।
অভিমান’ ছবির একটি গানের দৃশ্যের শুট হয়েছে আল্পস পর্বতে। তবে জিৎ ফ্যানদের মধ্যে ‘অভিমান’ নিয়ে তৈরি হয়েছে বেশ উত্তেজনা। কেউ বলছেন ছবিতে থাকবে ফুলটু অ্যাকশন। তো কেউ বলছেন ফিল্মি ড্রামা। তবে কোন খাতে এগবে ছবির কাহিনি, সেটা শুধু সময়ের অপেক্ষা।


No comments:
Post a Comment