সর্বশেষ সংবাদ

বাবা হিসেবে সোনাক্ষীর পছন্দ রণবীর

 
As-a-father-like-the-Ranbir-Sonaksira

সোনাক্ষী সিনহার ক্যারিয়ারে হিট সিনেমা অনেক। আর হাতে গোনা প্রশংসিত সিনেমার একটি ‘লুটেরা’। ওই সিনেমায় তার বিপরীতে ছিলেন রণবীর সিং। সম্প্রতি এক সাক্ষাৎকারে সোনাক্ষী জানান, তার বাবা শত্রুঘ্ন সিনহার বায়োপিক নির্মিত হলে মূল চরিত্রে রণবীরকেই চান।


এর আগে একই প্রশ্নে রণবীরের দিকে ইঙ্গিত দেন শক্রঘ্ন। এবার মেয়ের সমর্থন পেলেন তিনি।সোনাক্ষীর মতে, তার বাবার শক্তিশালী ব্যক্তিত্বকে তুলে ধরার মতো একজন অভিনেতাই আছে বলিউডে। তিনিই হলেন রণবীর।

এ অভিনেত্রী আরো জানান, ‘লুটেরা’য় অভিনয়কালে রণবীরের দক্ষতার যথেষ্ট প্রমাণ পেয়েছেন।
সোনাক্ষী সম্প্রতি ১৯৬৯ সালে মুক্তি পাওয়া কাল্ট ক্লাসিক ‘ইত্তেফাক’-এর রিমেকে অভিনয়ে চুক্তিবদ্ধ হয়েছেন। তিনি জানান, এখনও মূল সিনেমাটি দেখেননি।

ইয়াশ চোপড়ার পরিচালনায় মূল সিনেমায় অভিনয় করেছিলেন রাজেশ খান্না ও নন্দা। অভয় চোপড়া পরিচালিত রিমেকে সোনাক্ষীর বিপরীতে থাকতে পারেন সিদ্ধার্থ মালহোত্রা।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.