বাবা কমল হাসানের প্রেমিকা গৌতমীর সঙ্গে শ্রুতি হাসানের ঝগড়ার সূত্রে সম্প্রতি বন্ধ হয়ে যায় ‘সাবাস নাইডু’র শুটিং। অবশ্য খবরটি অস্বীকার করেছেন শ্রুতির মুখপাত্র।
ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, কমল অভিনীত ও পরিচালিত ‘সাবাস নাইডু’তে অভিনয় করছেন মেয়ে শ্রুতি হাসান। আর সিনেমাটির পোশাক পরিকল্পনা গৌতমীর।
‘সাবাস নাইডু’তে যুক্তরাষ্ট্র থেকে পড়ে আসা তরুণীর চরিত্রে দেখা যাবে শ্রুতিকে। তার কাছে মনে হয়েছে গৌতমীর দেওয়া পোশাক ওই চরিত্রের সঙ্গে একদমই মানানসই নয়। তার জের ধরে সেটে ঝগড়ায় জড়িয়ে পড়েন শ্রুতি ও এক সময়ের অভিনেত্রী গৌতমী। এক পর্যায়ে শুটিং বন্ধ রাখতে বাধ্য হন কমল।
বলা হচ্ছে, গৌতমীকে আগে থেকেই পছন্দ করেন না শ্রুতি। সেই জের প্রকাশ হল পোশাক পরিকল্পনাকে ঘিরে। তবে পুরো বিষয়টি অস্বীকার করেছেন ‘থ্রি’ অভিনেত্রীর মুখপাত্র। তিনি জানান, গৌতমীকে পোশাক পরিকল্পনায় সাহায্য করছেন শ্রুতি, শুটিংও বন্ধ হয়নি। হিন্দি, তেলুগু ও তামিল ভাষায় নির্মিতব্য ‘সাবাস নাইডু’তে বাবা-মেয়ের চরিত্রে অভিনয় করছেন কমল-শ্রুতি। কমেডি-অ্যাডভেঞ্চারধর্মী সিনেমাটির সহকারী পরিচালক হিসেবে আছেন কমলের ছোট মেয়ে অক্ষরা হাসান।
প্রথম স্ত্রী বাণী গণপতির সঙ্গে ছাড়াছাড়ির আগেই ১৯৮০ এর দশকে অভিনেত্রী সারিকা ঠাকুরের সঙ্গে লিভ ইন রিলেশনে জড়িয়ে পড়েন কমল। শ্রুতির জন্মের দুই বছর পর ১৯৮৮ সালে তারা বিয়ে করেন। কমল-সারিকার ছাড়াছাড়ি হয় ২০০৪ সালে। এরপর লিভ ইন রিলেশনে জড়ান কমল ও গৌতমী টডিমালা।


No comments:
Post a Comment