সর্বশেষ সংবাদ

রবার্ট-ক্রিস্টেনের সম্পর্ক বাস্তব নয়!

 

‘টোয়ালাইট’ সিনেমার সহশিল্পী রবার্ট প্যাটিনসনের সঙ্গে সম্পর্কের কথা অস্বীকার করেন না ক্রিস্টেন স্টুয়ার্ট। তবে একে বাস্তব জীবনের ঘটনা বলতে নারাজ এ অভিনেত্রী।


সম্প্রতি একটি ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে ২৬ বছর বয়সী ক্রিস্টেন জানান, লোকজন এখনো দুই তারকার প্রেম দেখতে চান। তারা একে পণ্য বানিয়ে ফেলেছেন। কিন্তু এ ধরনের প্রেম কোনো সময়ই তাদের মধ্যে হয়নি। বরং পুরো বিষয়টি তার কাছে লজ্জাকরই মনে হয়।

‘দ্য ক্যাফে সোসাইটি’ অভিনেত্রীর মতে, এর মানে নয় যে তিনি অতীতে কী ঘটেছিল তা লুকাচ্ছেন। বরং উল্টোটা। তিনি নিজের জীবনের গল্পকে বিনোদনের উপাদান হিসেবে দেখতে চান না।
‘টোয়ালাইট’ সিরিজে অভিনয়ের সময় রবার্ট-ক্রিস্টেনের মাঝে প্রেম হয়। ২০১২ সালে ৫ বছরের মাথায় তাদের সম্পর্ক ভেঙে যায়। এরপর ‘স্নো হোয়াইট অ্যান্ড দ্য হান্টসম্যান’ নির্মাতা রূপার্ট স্যান্ডারসের প্রেমে পড়েন ক্রিস্টেন।

বর্তমানে ব্যক্তিগত সহকারি এলিসিয়া কারগিলের সঙ্গে প্রেম করছেন ক্রিস্টেন। অন্যদিকে সঙ্গীত তারকা এফকেএ টুউগের সঙ্গে আছেন রবার্ট।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.