শাকিব খানকে ঘিরে কত জল্পনাই না ঘুরপাক খায়! বিশেষ করে শিডিউল বিষয়ক ঘটনাকে কেন্দ্র করে। কিন্তু না, 'শিকারি' ছবির শুটিং শুরুর পর থেকেই এক এক করে বদলে যেতে থাকেন ঢাকাই ছবির এ সুপারস্টার। আর এর ফলও এখন তিনি ভোগ করছেন। ছবিটি মুক্তির পর দর্শক তাকে ভালোবাসার জায়গা থেকে নিয়ে গিয়েছেন অন্য এক উচ্চতায়।
এদিকে ব্যাংককে টানা নয়দিন কাজ শেষে গতকাল দেশে ফিরেছেন। ক্লান্তি কিংবা অবসাদ যতই তাকে ঘিরে থাকুক, তা নিয়ে বসে থাকার সুযোগ নেই। ঢাকায় ফিরেই শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন তিনি। ঈদের জন্য নির্মিত 'শুটার' ছবির শুটিং শুরু করেছেন রাজধানীর ঢাকার আফতাব নগর এলাকায়। ছবিটি পরিচালনা করছেন পরিচালক রাজু চৌধুরী। এই ছবিতেও জুটি বেঁধে কাজ করছেন শাকিব-বুবলী।
এ বিষয়ে ‘শুটার’ ছবির প্রযোজক মোহাম্মদ ইকবাল বলেন, 'শাকিব ভাই গতকাল রাতে ঢাকায় ফিরেছেন। আজ থেকে আমরা ছবির শুটিং শুরু করেছি। আফতাব নগরে আমরা সারা দিন শুটিং করব, এরপর সন্ধ্যায় এফডিসির সেটে শুটিং করার কথা রয়েছে।' ’শুটার’ ছবিতে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করছেন শাহরিয়াজ, প্রকৃতি, সম্রাট, কবির তিথিসহ আরও অনেকে।


No comments:
Post a Comment