সর্বশেষ সংবাদ

অন্তঃসত্ত্বা কারিনার আরেক ঝলক প্রকাশ্যে

Kareena-pregnant-another-flash-in-public

 

কারিনা কাপুর খান মা হচ্ছেন, এই কথা নতুন নয়। মাস দুয়েক আগে কারিনার অন্তঃসত্ত্বার খবর নিয়ে জোর গুঞ্জন শুরু হলে স্বামী সাইফ আলি খান মিডিয়াতে খবরের সত্যতা প্রকাশ করেন। এরপর নিজেকে গুটিয়ে না রেখে প্রকাশ্যেই নিজের বেবি ফ্যাট দেখিয়ে বেড়াচ্ছেন কারিনা। সম্প্রতি মুম্বাইয়ের পথে এক রেস্তোরাঁর বাইরে একসঙ্গে দেখা গেল হবু বাবা-মা সাইফ-কারিনাকে।


সোশ্যাল মিডিয়াতে তাদের কিছু ছবি দেখতে পাওয়া গিয়েছে যেখানে তাদের উপস্থিতি একেবারে রাজকীয়। বিশেষ করে, কারিনাকে অন্যান্য সময়ের তুলনায় দেখতে লাগছে অসাধারণ। গোলাপী পোশাকে তার চেহারায় এসেছে এক নতুন আভা।

উল্লেখ্য, এর আগেও কারিনার 'বেবি বাম্প' মিডিয়ার চোখে ধরা পড়েছে। এরমধ্যে একটি অনলাইন ফ্যাশন হাউজের হয়ে গর্ভবতী নারীদের বিশেষ পোশাকের মডেল হয়ে ফটোশুট করেছেন তিনি। কিছুদিন আগেই আনুষ্ঠানিক ভাবে জানা গিয়েছে, এই তারকা দম্পতি এই বছরের ডিসেম্বর নাগাদ তাদের সন্তানকে পৃথিবীতে স্বাগত জানাবেন।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.