সর্বশেষ সংবাদ

আমির-দীপিকা প্রথমবারের মতো রুপালি পর্দায়

Aamir Khan - Deepika 's first silver screen

কিছুদিন আগে খবর এল যশরাজ ফিল্মের ব্যানারে নতুন ছবি ‘ঠগ’-এ একসঙ্গে দেখা যাবে অমিতাভ ও আমির খানকে। এবার শোনা যাচ্ছে, সেখানে দেখা যেতে পারে দীপিকা পাড়ুকোনকেও। ঘটনা যদি সত্য হয়, তবে আমির-দীপিকা জুটিকে প্রথমবারের মতো রুপালি পর্দায় দেখতে পাবেন দর্শকেরা। 


আগামী বছরে যশরাজ ফিল্মের ছবি ‘ঠগ’-এর শুটিং শুরু হতে যাচ্ছে। অনেক যাচাই-বাছাই করে অবশেষে পরিচালক বিজয় কৃষ্ণ আচার্য তাঁর নায়ক-নায়িকা পেয়েছেন বলে মনে হচ্ছে।

প্রাথমিকভাবে হৃতিক রোশনকে মূল চরিত্র করার জন্য প্রস্তাব দেওয়া হয়েছিল। এখন সেখানে হৃতিকের পরিবর্তে দেখা যাবে আমির খানকে। তবে শোনা যাচ্ছে, পরিচালক দীপিকাকে আবার নায়িকা হিসেবে নেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন।

কেন ‘আবার’ বলা হলো? আসলে এর আগেও দীপিকাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। কিন্তু দীপিকা করবেন না বলে জানান। পরিচালক ছবির পাণ্ডুলিপি নিয়ে আবার কাজ করছেন এবং নায়িকার চরিত্রে বেশ পরিবর্তন এনেছেন। এখন দীপিকা কি ‘হ্যাঁ’ বলবেন?

যদি তিনি বলেন, তবে বলিউড দর্শক দেখবেন নতুন এক জুটি। সিদ্ধান্ত এখন দীপিকার কাছে।



No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.