বিয়ের দিন সন্ধ্যায় সংবাদ সম্মেলন করেন মাহি। গণমাধ্যমকর্মীদের তখন যথেষ্ট আগ্রহ এই চিত্রনায়িকার স্বামী ও শ্বশুড়বাড়ি সম্পর্কে জানার।সংবাদ সম্মেলনে মাহি বলেছিলেন, বোকা-সোকা, গ্রামের সহজ-সরল যুবক সিলেটি বাসিন্দা মাহমুদ পারভেজ অপুকে বিয়ে করতে যাচ্ছেন তিনি। এখন থেকে সিলেটেই থাকবেনে আর চলচ্চিত্র থেকে বিদায় না নিলেও বছরে দু’একটা চলচ্চিত্রে অভিনয়ের প্রত্যয় ব্যক্ত করেন মাহি।
এ প্রসঙ্গে বক্তব্য দিতে গিয়ে মাহির স্বামী অপু গণমাধ্যমের সামনেই মাহিকে আপনি সম্বোধন করছিলেন। শুধু তাই নয় ডাকছিলেন আপু বলেও। বিষয়টি তাৎক্ষণিক গণমাধ্যমকর্মীদের চোখ আড়াল করে গেলেও, সম্প্রতি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সংবাদের একটি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। ভিডিওটিতে দেখা যায়, মাহির স্বামী অপু বলছেন, আমি কোথাও নিয়ে যাইনাই, উনি-আপু যে জায়গায় আছে সেখানেই থাকবে, আপনাদের মাঝে।’
বক্তব্য দিতে গিয়ে মাহির স্বামী অপু গণমাধ্যমের সামনেই মাহিকে আপনি সম্বোধন করছিলেন তার ভিডিও দেখুনঃ


No comments:
Post a Comment