সর্বশেষ সংবাদ

ভারমুক্ত হলো ভাবনা

ভাবনার ‘ভয়ংকর সুন্দর’ যাত্রা শুরু হয়েছিল গতবছরের এপ্রিলে। সাপ আর জোঁকে ভরা পাহাড়ে-জঙ্গলে দিন কাটিয়েছেন। রোদে পুড়ে-বৃষ্টিতে ভিজে দিনের পর দিন শুটিং করেছেন। টানা কয়েকমাসের ধকল গেছে তার উপর। শুটিং শেষ হলেও বাকি ছিলো আরও কাজ। 

ভারমুক্ত হলো ভাবনা

শুটিং শেষের পর পরই ডাবিং শুরু হয়। দফায় দফায় ডাবিং করেছেন। অবশেষে গতকাল শেষ হলো তার ডাবিং। মানে ভারমুক্ত হলেন তিনি। এখন শুধু মুক্তির অপেক্ষা। অনিমেষ আইচ পরিচালিত ‘ভয়ংকর সুন্দর’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার। চলচ্চিত্রটিতে অভিনয়ের জন্য দীর্ঘদিন ছোটপর্দা থেকে স্বেচ্ছা নির্বাসনে ছিলেন ভাবনা। সম্প্রতি আবার নাটকে ফিরেছেন তিনি।
ভারমুক্ত হলো ভাবনা

বাংলামেইলকে ভাবনা জানালেন, ‘স্ক্রিপ্ট পছন্দ হলেই নাটক করি। আপাতত সিঙ্গেল নাটক করবো। তবে বছর চারেক আগে থেকেই আমি সিরিয়াল করি না। সিরিয়াল করবোওনা সম্ভবত।’
সম্প্রতি জুটি বেধেছেন চঞ্চল চৌধুরীর সঙ্গে। জনপ্রিয় নাট্যকার-নির্মাতা মাসুদ সেজানের তার রচনা ও পরিচালনায় ‘ওয়াও’ নামে একটি টেলিছবিতে অভিনয় করেছেন। এতে তাদের সঙ্গে আছে মিশু সাব্বির। টেলিছবিটি ছয়টি সিক্যুয়েল হবে। প্রথমটি গতকাল প্রচার হয়েছে। আমেরিকায় অনুষ্ঠিতব্য ‘ঢালিউড অ্যাওয়ার্ডে অংশ নিতে শিগগিরিই উড়াল দিচ্ছেন ভাবনা। ফিরবেন দশ এপ্রিল।

ভারমুক্ত হলো ভাবনা

উল্লেখ্য, তিনি ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করেছেন কলকাতার অভিনেতা পরমব্রত, সৈয়দ হাসান ইমাম, ফারহানা মিঠু, দিহান, অ্যালেন শুভ্র, ফারুক আহমেদ ও লুৎফর রহমান জর্জ। ছবিতে থাকছে মোট পাঁচটি গান। সংগীত পরিচালনা করছেন ইমন সাহা। গানগুলো গেয়েছে কনা, ভারতের মোনালী ঠাকুর, অরিজিত সিং।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.