সর্বশেষ সংবাদ

এক ছবিতে আলিয়ার ৫ নায়ক

সিদ্ধার্থ মালহোত্রা এবং আলিয়া ভাটের মধ্যে সম্পর্কে কি তবে পাকাপাকি দাঁড়ি পড়তে চলেছে? সিদ্ধার্থ নতুন প্রেমিকা জোটাতে পেরেছেন কি না, জানা নেই। 

এক ছবিতে আলিয়ার ৫ নায়কতবে আলিয়ার হাতে একাধিক বিকল্প। একজন নন, পাঁচজন নায়ক! কে কে? আলি জফর, আদিত্য রায় কাপুর, কুণাল কাপুর এবং অঙ্গদ বেদী। এঁরা সকলেই আলিয়ার প্রেমে পাগল। পঞ্চম জনের নাম শুনলে চমকে যাবেন! শাহরুখ খান! গৌরী শিন্ডের আপকামিং ছবিতে আলিয়ার উল্টোদিকে দেখা যাবে শাহরুখ খানকে। এবং সেই সঙ্গে থাকছেন চার নায়ক। ছবিতে যাঁদের আলিয়ার প্রেমে ভাসতে দেখা যাবে। জানা গেছে, ছবিতে আলিয়া একজন চিত্রপরিচালক, যিনি প্রেমের সন্ধানে হন্যে। কিন্তু কিছুতেই মনের মানুষের সন্ধান পাচ্ছেন না। সেই সূত্রেই আসছেন এই পাঁচ নায়ক। শাহরুখের সঙ্গে আলিয়ার সম্পর্ক কোন খাতে গড়াবে, সে সম্পর্কে এখনও কিছু জানানো হয়নি। তবে, শাহরুখ যে এই ছবির অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকছেন, তা নিশ্চিত।

No comments:

Post a Comment

Designed by Copyright © 2014
Powered by Blogger.