যাঁর হাত ধরেই সিলভার স্ক্রিনে এন্ট্রি নিয়েছিলেন শাহরুখ খান। এবার সেই পথেই পা রাখছেন এস আর কে-র ছেলে আরিয়ানও। তিনি কর্ণ জোহর। তাঁর হাত ধরেই নাকি অভিনয়ে হাতেখড়ি হচ্ছে আরিয়ানের। এ তথ্য শেয়ার করেছেন কর্ণ নিজেই। সম্প্রতি একটি সাক্ষাত্কারে কর্ণ বলেছেন, আমি ছাড়া আরিয়ানকে অন্য কেউ লঞ্চ করতে পারে না। ওকে আমিই লঞ্চ করব। নতুনদের অভিনয়ে নিয়ে আসার ক্ষেত্রে বলিউডে ইতিমধ্যেই বেশ জনপ্রিয় কর্ণ। ‘স্টুডেন্টস অফ দ্য ইয়ার’ ছবিতে পরিচালক মহেশ ভট্টর মেয়ে আলিয়া ভট্ট এবং সিদ্ধার্থ ও বরুণ ধবনকেও লঞ্চ করেছিলেন কর্ণ। কর্ণের কাছে জানতে চাওয়া হয়, তাঁর বেশিরভাগই ছবিতেই কেন শাহরুখ থাকেন? এর উত্তরে কর্ণ জানিয়েছেন, শাহরুখই তাঁকে পরিচালক হওয়ার জন্য অনুপ্রেরণা দিয়েছিলেন, পাশেও দাঁড়িয়েছিলেন। শাহরুখের মধ্যে একটা অন্য রকম স্পার্ক রয়েছে। আরিয়ানের ইতিমধ্যেই ফ্যান ফলোয়িং তৈরি হয়েছে। অমিতাভ বচ্চনের নাতনির সঙ্গে তাঁর সম্পর্ক নিয়েও গুঞ্জন শুরু হয়েছে। তার মধ্যেই আরিয়ানের অভিনয়ে আসার খবরে এখন চড়ছে প্রত্যাশার পারদ।
কোন দেশি সিনেমা আপনি সবচেয়ে বেশী উপভোগ করেন?
বিভাগ সমূহ
ব্লগ আর্কাইভ
জনপ্রিয় সংবাদ
-
গত বছরের ডিসেম্বরে শাকিব(Shakib) খান ও পাওলি দাম অভিনীত ‘সত্তা’ সিনেমার শুটিং ও ডাবিং শেষ হয়। এ বছর জানুয়ারির মাঝামাঝি সময়ে ছাড়পত্রের জন্য...
-
সাম্প্রতিক সময়ের জনপ্রিয় একটি গান 'পাগল তোর জন্য রে'। মঈন বিশ্বাস পরিচালিত 'পাগল তোর জন্য রে' ছবিতে গানটি গেয়েছেন ন্যানসি(...
-
বাড়ির মূল ফটকের সামনে দাঁড়িয়ে আছেন নাদিয়া(Nadia)। চোখে মোটা ফ্রেমের চশমা। পরনে শাড়ি। পুরোদস্তুর সাহিত্যিক। মেঘের পরে মেঘ জমেছে ধারাবাহিক ন...
-
সানি লিওন বলছেন, তাঁর জীবনে তিনি অনেক বড় ঝুঁকি নিয়েছেন। কিন্তু এদের মধ্যে সবচেয়ে বড় ঝুঁকিটা ছিল চার-পাঁচ বছর আগে। 'ওয়ান নাইট স্ট্যান...
-
বলিউডে কি গানের অভাব পড়েছে? 'আজহার' ছবির 'ওয়ে ওয়ে' গানটা মুক্তি পাওয়ার পর ফের প্রশ্নটা নতুন করে মাথা চাড়া দিল। টিম আজহার...
-
ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অ্যান্ড অ্যাওয়ার্ডস অব অস্ট্রেলিয়ায় (ইফা) ‘সর্বজিৎ’ ছবির জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর শিরোপা জিতেছেন ঐশ্বরিয়া...
-
‘ভালো নেই’ বাংলা চলচ্চিত্রের বর্ষীয়ান অভিনেতা Probir মিত্র। অস্টিওপরোসিসে আক্রান্ত হয়ে চার দেওয়ালে বন্দি অবস্থায় দিন কাটছে ৭৭ বছর বয়সী...
-
গত বেশ কয়েক সপ্তাহ ধরে বলিউডে বেশ কয়েকটি ছবি ঘিরে দর্শকদের মনে জল্পনা তৈরি হয়েছে। শুধু জল্পনাই নয়, ছবিগুলিকে ঘিরে চূড়ান্ত প্রত্যাশাও তৈরি...
-
বছর জুড়েই সরব ছিল ছোটপর্দা। ঈদ, পূজা, ভালোবাসা দিবসকে কেন্দ্র করে প্রচুর নাটক নির্মিত হয়েছে। পাশাপাশি বছরজুড়েই নাটকের একটা স্রোত ছিল। প্রত...
-
এই বছরের সবচেয়ে বড় চমক ছিল ব্র্যাঞ্জেলিনা জুটির বিবাহ বিচ্ছেদ। বাচ্চাদের সঙ্গে বিরুপ আচরণের অভিযোগে ব্র্যাড পিটের বিরুদ্ধে আদালতে অভ...
Subscribe to:
Post Comments (Atom)


No comments:
Post a Comment