প্রাক্তন প্রেমিকের জন্য কেঁদে ভাসালেন দীপিকা পাড়ুকোন। তাও আবার জনসম্মুখে! দীর্ঘ দিন বাদে পরিচালক ইমতিয়াজ আলি পর্দায় ফিরিয়ে আনছেন দীপিকা-রণবীর জুটিকে। আর এই সিনেমার সেটেই কেঁদে ভাসিয়েছেন দীপিকা পাড়ুকোন। এই কান্না প্রেমিক রণবীর কাপুরের জন্য। সিনেমার সেটেও নাকি নিজেদের সম্পর্ক নিয়ে তারকারা বেশ নস্টালজিক হয়ে পড়েছিলেন।
সদ্য মুক্তি পেয়েছে রণবীর কপুর এবং দীপিকা পাড়ুকোনের আসন্ন সিনেমা 'তামাশা'-র একটি গান। সেখানেই কেঁদে ভাসিয়েছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় গানটি ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়েছে। দীপিকা-রণবীরের অনস্ক্রিন রোমান্স বেশ এনজয় করছেন দর্শকরা। 'তামাশার' ট্রেইলর দেখে কিছু দিন আগে প্রশংসায় ভাসিয়েছিলেন, রণবীর কাপুরের মা নিতু সিং।


No comments:
Post a Comment