![]() |
| চলচ্চিত্র উৎসবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেলফি ও হাইহিল |
যেহেতু চলচ্চিত্র উৎসব তাই আলোচনা হওয়া উচিত চলচ্চিত্রকেন্দ্রিক। কিন্তু ফ্রান্সে অনুষ্ঠিত এবারের কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেলফি ও হাইহিল। কানের লালগালিচায় সেলফি তোলার সম্ভাবনা থেকে কান উৎসবের অন্যতম পরিচালক থিয়েরি ফ্রক্স শুরুতেই অভিযোগের সুরে বলেছিলেন, 'সেলফিতে একটু হলেও নিজের চেহারা কুৎসিত দেখায়।' এ নিয়ে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমেও হয়েছিল অনেক আলোচনা-সমালোচনা। তখন অনেকে ধরেই নিয়েছিলেন ৬৮তম 'কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব'-এর লালগালিচা থেকে কোনো প্রকার সেলফি প্রকাশ পাবে না। কিন্তু সবার ধারণা ভুল প্রমাণ করলেন বলিউড অভিনেত্রীঐশ্বরিয়া রাই বচ্চন! তিনি লালগালিচায় পা মাড়িয়েছেন ১৭ মে। সেদিনই তিনি সেলফি তুলেছেন মার্কিন অভিনেত্রী ইভা লঙ্গোরিয়ার সঙ্গে। একই জায়গায় দ্বৈত সেলফি তোলেন ব্রিটিশ মডেল ইরিন ওকনোর এবং জার্মান মডেল টনি গার্ন। রুশ মডেল নাতাশা পলিও সেলফিতে মজা করেছেন। ক্যাটরিনা কাইফও সেলফি তুলেছেন অস্কারজয়ী অভিনেত্রী জুলিয়ান মুরের সঙ্গে।
সেলফির পর আলোচনায় এসেছে হাইহিল। উৎসবে অংশগ্রহণকারী নারী-পুরুষ উভয়ের জন্যে ড্রেস কোড দিয়ে দেওয়া হয়। যা কঠোরভাবে পালনীয়। এবার এই ড্রেস কোড নিয়ে শুরু হয়েছে ঝামেলা। পুরুষদের পরতে হয় কোটের সঙ্গে বো টাই এবং কালো জুতো। নারীরা যে পোশাকই পরেন না কেন, হাইহিল জুতা অবশ্যই থাকতে হবে! ড্রেস কোডের এই বিষয়টি উৎসবে বিশেষভাবে ঘোষিত হয় না। তবে তা পালন করতে বাধ্য করেন নিরাপত্তারক্ষীরা। এবার হাইহিল জুতা না পরা নিয়ে শুরু হয়েছে ঝামেলা। অনেকে সমালোচনা করেছেন, কানের এই কঠোর নিয়মের। বিশেষ করে মধ্যবয়সী নারীদের হাইহিল পরে হাঁটাহাঁটি করাটা দারুণ যন্ত্রণাদায়ক। বুধবার ছবির প্রিমিয়ারের সময় কয়েক জন মধ্যবয়সী নারীকে নিরাপত্তারক্ষীরা প্রবেশে বাধা দেন। কারণ তাদের পায়ে হিল জুতা ছিল না। এ ঘটনাকে খুবই অস্বস্তিকর ও হতাশাজনক বলে মন্তব্য করেছেন অভিনেত্রী এমিলি ব্লান্ট। এমিলি বলেন, নারীদের একটা বয়সের পর হিলবিহীন জুতা পরা উচিত। এটাই তারা করেন। কিন্তু কানের এসব নিয়ম পালনযোগ্য নয়। ফ্রেঞ্চ-কানাডিয়ান চিত্রপরিচালক ডেনিস ভিলেনিউভ কৌতুক করে বলেন, আমি এবং আমার ছবির অভিনেতারা হিল জুতা পরে আসব বলে ভাবছি। ম্যাক্সিকান মাদক যুদ্ধ নিয়ে ছবি থ্রিলার 'সিকারিও' নিয়ে তিনি কানে এসেছেন। উৎসব আয়োজকদের এক মুখপাত্র ক্রিস্টাইন এইমি অবশ্য বলেন, নিরাপত্তারক্ষীরা আসলে ভুল করেছেন। কারণ এখানে হিলের উচ্চতার বিষয়ে কিছু বলা হয়নি।
কানে মোহিনী ঐশ্বরিয়া৬৮তম কান চলচ্চিত্র উৎসবের ফ্যাশন স্টেটমেন্টে রাজত্ব করছেন ঐশ্বরিয়া রাই বচ্চন। ভারতীয় এই অভিনেত্রী এক যুগেরও বেশি সময় ধরে নিয়মিত কান চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছেন। এবার ছিল কানে তার ১৪ম উপস্থিতি। প্রতি বছরই তার পোশাকে থাকে ভিন্নতা। লালগালিচায় ঐশ্বরিয়ার পা পড়ে ১৭ মে। সেদিন সমুদ্রসবুজ রঙের গাউনে সবাইকে মুগ্ধ করেন তিনি। এরপর ১৯ মে ফ্রেঞ্চ রিভিয়েরায় তার আগামী ছবি 'জযবা'র প্রথম পোস্টার উদ্বোধন করেন ঐশ্বরিয়া। সেদিন লালগালিচায় কিছুটা দেরি করেই পেঁৗছেছিলেন অ্যাশ। যাকে বলে ফ্যাশনেবলি লেট। অস্কার দে লা রেনতার ওয়াইন স্লিভলেস গাউন, ম্যাচিং লিপস্টিক ও গয়নার আভিজাত্য দিয়ে জানান দিলেন তার কামব্যাকের আভাস। সঞ্জয় গুপ্তার 'জযবা' ছবি দিয়ে বলিউডে ফিরছেন তিনি। ছবিতে আরও অভিনয় করেছেন ইরফান খান, শাবানা আজমি, অনুপম খের, জ্যাকি শ্রফ। আগামী ৯ অক্টোবর মুক্তি পাবে ছবিটি।কানে এশিয়ার ছবি এগিয়েএবারের উৎসবে ইউরোপের পাশাপাশি এশীয় ছবি চোখে পড়ার মতো। ভারত, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান আর ফিলিপাইনের এক বা একাধিক ছবি স্থান পেয়েছে কানের ৬৮তম আসরে। উৎসবের অষ্টম দিন বুধবার বেলা সাড়ে ১১টায় গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে প্রতিযোগিতা বিভাগে হয় চীনা নির্মাতা জিয়া ঝ্যাং-কি পরিচালিত 'মাউন্টেনস মে ডিপার্ট' ছবির উদ্বোধনী প্রদর্শনী। উৎসবের প্রতিযোগিতা বিভাগে এশীয় অঞ্চল থেকে আরও আছে তাইওয়ানের হু সিয়াও সিয়েনের 'দ্য অ্যাসাসিন'। এটি দেখানো হয় গতকাল। এ ছাড়া হয়েছে জাপানের কোরি-ইদা হিরোকাজুর 'আওয়ার লিটল সিস্টর্স' ছবির প্রদর্শনী।



No comments:
Post a Comment