![]() | |
| আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রা নাকি খুব ঘনিষ্ঠ বন্ধু |
তাঁরা কি প্রেম করছেন? এমন কথা স্বীকার না করলেও ঘনিষ্ঠদের চোখে ধরা পড়ছে এমন অনেক কিছুই। কী এমন হলো তাঁদের মধ্যে? আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রা কি প্রেম করছেন? এ প্রশ্ন এখন বি-টাউনের সবচেয়ে বড় প্রশ্নগুলোর একটা। দুজনকেই মাঝে মদ্যে একসঙ্গে ঘুরতে দেখা যায়, শোনা যায়, তাঁরা নাকি একসঙ্গে প্রচুর সময় কাটান। কিন্তু তারপরও কেউ-ই একেবারে নিশ্চিত করে বলতে পারেন না, তাঁরা প্রেম করছেন। কারণ না আলিয়া, না সিদ্ধার্থ- কেউ-ই এ বিষয়ে স্পষ্ট করে কোনো কথা বলেছেন। কিন্তু কী কী থেকে আন্দাজ হতে পারে, তাঁরা প্রেম করছেন? তাহলে ঘটনাটা একটু খোলাসা করেই বলা যাক। 'স্টুডেন্ট অব দ্য ইয়ার'-এর পর থেকে শোনা গিয়েছিল বরুণ ধাওয়ান আর আলিয়া ভাট প্রেম করছেন। তারপর একদিন শোনা যায়, তাঁদের সেই প্রেমটা নাকি আর নেই। তারপরই শোনা যায়, 'স্টুডেন্ট অ দ্য ইয়ার'-এর আর এক তারকা সিদ্ধার্থর নাকি বেশ ঘনিষ্ঠ বন্ধু হয়ে উঠেছেন আলিয়া।
![]() | ||
| আলিয়া ভাট আর সিদ্ধার্থ মালহোত্রা নাকি খুব ঘনিষ্ঠ বন্ধু |
ঘনিষ্ঠ ব্যক্তির মতে, 'যত দিন না আলিয়া পুরোপুরি নিশ্চিত হচ্ছেন সিদ্ধার্থের সঙ্গে নিজের ভবিষ্যৎ জোড়ার বিষয়ে, ততদিন ও এই নিয়ে কিছু বলবে না।' তবে এর মধ্যে এমন এক ঘটনা ঘটেছে, যাতে এই প্রেমের কথাটা কয়েকজনের কাছে আরও পাকাপোক্ত হয়েছে। করণ জোহরের 'কাপুর অ্যান্ড সানস সিন্স ১৯২১' ছবির শুটিং-এ একটি গানের দৃশ্যে আলিয়াকে তুলনায় ছোটো একটি পোশাক পরতে হয়। ক্যামেরা রোলের আগে আলিয়া সিদ্ধার্থে দিকে জিজ্ঞাসু চোখে তাকায়। সিদ্ধার্থ ঘাড় নেড়ে সায় দিলে, তবেই আলিয়া নিশ্চিন্তে ফ্লোরে নামে। প্রেমের যে সম্ভাবনা ভালোই, তা বোঝাই যায়।



No comments:
Post a Comment